হোম > সারা দেশ > রংপুর

মেয়াদোত্তীর্ণ খেজুর-ডাল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতভাই পুকুর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে একটি গোডাউন থেকে মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল জব্দ করেছে। এ ঘটনায় গোডাউনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত পণ্য ধ্বংস করা হয়।

সোমবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কয়েকটি গুদাম তদারকি করা হয়। তদারকির সময়ে মেসার্স আল মদীনা ট্রেডার্সের গুদামে মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ও ৪৫ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক শফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদাম থেকে ৫০০ কেজি খেজুর এবং ৩৭৫ কেজি ডাল জব্দ করে পরে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মনজুরুল আলম মালিক লার্জ, সদস্য সচিব সুমন পারভেজ, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

ভোক্তা অধিকার জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু