হোম > সারা দেশ > রংপুর

ওসমান হাদির মৃত্যু: খানসামায় একাধিক কর্মসূচি

উপজেলা প্রতিনিধি, খানসামা (দিনাজপুর)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দিনাজপুরের খানসামায় একাধিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খানসামা উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম সমন্বয়কারী রহিদুল ইসলাম রাফি বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে তার নিজস্ব ফেসবুক আইডিতে দেওয়া এক জরুরি ঘোষণার মাধ্যমে এসব কর্মসূচির ডাক দেন।

ঘোষণা অনুযায়ী, আজ শুক্রবার বাদ জুমা খানসামা উপজেলার শহিদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে। এ উপলক্ষে সম্মানিত ইমাম সাহেবদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, যেন তারা মিম্বর থেকে শহিদের আত্মার শান্তি কামনার পাশাপাশি অন্যায়, জুলুম ও আগ্রাসনের বিরুদ্ধে নৈতিক অবস্থান তুলে ধরেন। এরই পর বাদ জুমা পাকেরহাট শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার ঘোষণা দেওয়া হয়। মিছিলটি এলাকায় প্রতিবাদী স্লোগানের মাধ্যমে জনমত গড়ে তুলবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এছাড়া আন্দোলনকে আরও জোরদার করতে বাদ মাগরিব খানসামা শহরে মশাল মিছিল বের করা হবে এবং একইসঙ্গে থানা ঘেরাও কর্মসূচি পালন করা হবে। আয়োজকদের ভাষায়, এটি প্রশাসনিক নীরবতা ও দায় এড়িয়ে যাওয়ার প্রবণতার বিরুদ্ধে একটি সরাসরি প্রতিবাদ। ঘোষণায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র অবস্থান তুলে ধরে দেশপ্রেমিক সকল নাগরিককে এসব কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, এটি কোনো দলীয় কর্মসূচি নয়; বরং এটি দেশের সার্বভৌমত্ব, শহিদদের মর্যাদা এবং জাতির আত্মসম্মানের প্রশ্ন। আয়োজকদের পক্ষ থেকে আরও বলা হয়, শহিদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। দোয়া দিয়ে শুরু হলেও এই প্রতিবাদ ন্যায়বিচার আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই অব্যাহত থাকবে।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের