হোম > সারা দেশ > রংপুর

ছোবল দেয়া সাপ নিয়েই হাসপাতালে আক্রান্ত বৃদ্ধা

উপজেলা প্রতিনিধি, দেবীগঞ্জ (পঞ্চগড়)

পঞ্চগড়ের দেবীগঞ্জে কোবরা সাপের ছোবলে আক্রান্ত হয়ে সাপ নিয়ে হাসপাতালে এলেন এক বৃদ্ধা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা এলাকায় ঘরে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে ছোবলের শিকার হন সুমিত্রা রানী (৬০)। এ দিন বিকেলে কামড়ানো সাপ নিয়ে দেবী গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ছেলেসহ সুমিত্রা।

সুমিত্রা রানী উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা গ্ৰামের উপেন্দ্র নাথ রায়ের স্ত্রী।

সুমিত্রা রানীর ছেলে সুরেশ চন্দ্র রায় বলেন, ‘দুপুরে মা ঘরের কাজ করতেছিলেন। এ সময় একটি বয়াম পরিস্কার করার সময় সাপে কামড় দেয়। মায়ের চিৎকার শুনে ঘরে গিয়ে সাপটিকে দেখতে পাই। কী সাপ তা না জানায় একটি বোয়ামে সাপটিকে ভর্তি করে মাকে সাথে নিয়ে হাসপাতালে আসি। ডাক্তাররা এখন মায়ের চিকিৎসা করছেন।’

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, বিকেল সাড়ে চারটায় একটি সাপে কামড়ানো রোগী সাপ সাথে নিয়ে হাসপাতালে আসনে। তাকে বিষধর কোবরা সাপে কামড় দিয়েছে। আমরা নিশ্চিত হওয়ার পর সাথে সাথেই তার ট্রিটমেন্ট শুরু করি, এন্টিভেনাম দিয়েছি। এখন রোগীকে অবজারভেশনে রেখেছি। আমরা সব সময় হাসপাতালে এন্টিভেনাম রাখছি যাতে কোনো সাপে কামড়ানো রোগী এলে তৎক্ষণাৎ চিকিৎসা দিতে পারি।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের