হোম > সারা দেশ > রংপুর

জলঢাকায় বিএনপি-জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

উপজেলা প্রতিনিধি, জলঢাকা (নীলফামারী)

নীলফামারীর জলঢাকায় বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত অর্ধ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার বিকালে জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মন্ডপপাড়ায় জামায়াত আয়োজিত সনাতনী ভাইদের সমাবেশে জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি আব্দুস সোবহান চিনু ও জাতীয় পার্টির হাড়োয়া শিমুলবাড়ি শাখার সভাপতি শুকুর আলীসহ অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াত প্রার্থী ওবায়দুল্লাহ সালাফিকে দাড়িপাল্লা মার্কার একটা চাদর উপহার দিয়ে,জামায়াতে ইসলামীর প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। সমাবেশে জামায়াত নেতারা ফুল দিয়ে তাদেরকে বরণ করে নেন।

যোগদান উপলক্ষে এক সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুস সোবহান চিনু বলেন, ‘দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে জামায়াতে ইসলামীর আদর্শ, চিন্তাধারা ও সামাজিক কর্মকাণ্ড আমার কাছে খুবই গ্রহণযোগ্য মনে হয়েছে। তাই আজ আমিসহ কয়েকজন জামায়াতে যোগদান করেছি। যতদিন বেঁচে থাকব, জামায়াতের সঙ্গে থেকেই ইসলামের খেদমতে কাজ করে যাব।’

জাতীয় পার্টির নেতা শুকুর আলী বলেন, আমি এই ওয়ার্ডের জাতীয় পার্টির সভাপতি ছিলাম বিশ বছর, বর্তমানে জামায়াতের কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে যোগদান করলাম।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওবায়দুল্লাহ সালাফি, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির কামারুজ্জামান, জামায়াত নেতা ফয়সাল মুরাদ,শহিদুর রহমান, দেলোয়ার হোসেন ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের