হোম > সারা দেশ > রংপুর

দেশে বিভাজনের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন বলেছেন, গোত্র হিসেবে ভাগ থাকলেও নাগরিক হিসেবে আমরা সবাই বাংলাদেশি। এখানে বিভাজনের কোনো সুযোগ নেই। বর্তমান সরকার বিভাজনকে প্রশ্রয় দেয় না।

গতকাল শনিবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের সীতাকোট বৌদ্ধবিহারের সীতারাম মন্দির প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের রাস পূর্ণিমা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশটা আমাদের সবার। এটি একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে যে যে ধর্মেরই হোক না কেন, স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে এবং দেশের সব সুযোগ-সুবিধা ভোগ করবে।

বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের প্রথমে বোঝাতে হবে। এরপরও না মানলে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। কোনোক্রমেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির করার সাহস পাবে না।

সীতারাম মন্দির পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি প্রকৌশলী গজেন্দ্র চন্দ্র বর্মণ। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে নবাবগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আসল ককটেল নাকি নকল,বলতে পারছেনা পুলিশ-এলাকায় আতঙ্ক

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি

‘মাদক-জুয়ার টানব লাগাম, সবার আগে নিজের গ্রাম’ স্লোগানে পীরগাছায় সমন্বয় সভা

যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতা

মহানগর বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে ‘আ.লীগ পুনর্বাসনের’ অভিযোগ যুবদল নেতার

আ.লীগকে পুনর্বাসনের অভিযোগে দুই পক্ষের মারামারি, পূজা উদযাপন পরিষদের সম্মেলন পণ্ড

বাতিল হওয়া রায় দিয়ে বসতবাড়ি ভেঙে উচ্ছেদের অভিযোগ

হাসিনাকে দেশে আসতে হলে বন্দিচুক্তির মাধ্যমেই আসতে হবে

গঙ্গাচড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

ডিসেম্বরে চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল