হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

উপজেলা প্রতিনিধি, কাহারোল (দিনাজপুর)

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মতিউর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার সময় জেলা প্রশাসকের কাছ থেকে তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের মনোনয়নপত্র গ্রহণ করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর জেলার সম্মানিত আমির অধ্যক্ষ আনিছুর রহমান, জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সভাপতি ও জামায়াত মনোনীত কাহারোল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাকিরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি ও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জননেতা রাশেদুন নবী বাবু এবং দিনাজপুর জেলার মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমির ক্বারী আজিজুর রহমান, কাহারোল উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত নেতৃবৃন্দ মতিউর রহমানের বিজয় কামনা করেন এবং দিনাজপুর-১ আসনে ন্যায়নীতি ও ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও একই দিনে দিনাজপুর জেলার অন্য ৫ আসনের নমিনেশনও সংগ্রহ করা হয় বলে জানান জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিছুর রহমান।

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ