হোম > সারা দেশ > রংপুর

উত্তরা ইপিজেডে বন্ধ কোম্পানি চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর উত্তরা ইপিজেডের মেইন গেটের সামনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কোম্পানি শ্রমিকরা মানববন্ধন করেছেন। রোববার সকালে এ মানববন্ধন করেন ‘সনিক’ বাংলাদেশ লিমিটেড এর শ্রমিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এই কারখানা শুধুমাত্র একটি কর্মস্থল নয়, এটি আমাদের জীবিকা, আমাদের পরিবারের স্বপ্ন আর ভবিষ্যতের ভরসাস্থল। কারখানার শান্তি, স্থিতিশীলতা আর সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখার দায়িত্ব আমাদেরই। আজ কিছু ব্যক্তি বা গোষ্ঠী ব্যক্তিগত স্বার্থে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। আমাদের উচিৎ, আমাদের নিজেদের ও পরিবারের স্বার্থে, কারও উস্কানির ফাঁদে পা না দেয়া। আমরা আর কোন বিশঙ্খলা চাই না।

এদিকে, শ্রমিকদের একের পর এক দাবীর প্রেক্ষিতে বন্ধ হয়েছিল উত্তরা ইপিজেডে অবস্থিত এভারগ্রীণসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। ফলে, কারখানার সুষ্ঠু কর্মপরিবেশ ও উৎপাদন না থাকায় আর্থিক ভাবে অনেক ক্ষতির সম্মুখিন হয়েছে ওই কোম্পানী গুলো। এভাবে চলতে থাকলে, একদিন পুরো ইপিজেডই বন্ধ হয়ে যাবে। আবারও মুখ থুবরে পড়বে এ অঞ্চলের অর্থনৈতিক চালিকা শক্তি। ক্ষতিগ্রস্থ হবে শ্রমিক-মালিক। ফলে আন্দোলন প্রতিহতের ঘোষনা দিয়ে খোদ শ্রমিকেরা সহ স্থানীয়রা বলছেন, আন্দোলন হটাও, ইপিজেড বাঁচাও।

কলেজছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ায় যুবকের কারাদণ্ড

রংপুরে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১

নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে বিআরটিসি বাস চালু, স্বস্তি শিক্ষার্থীদের

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার জব্দ

যুবদল নেতা সাইফুল আবারো বহিষ্কার

বহিষ্কারের ৬ মাস পর পদে ফিরে আবারও ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের দোয়া আয়োজন

চিরিরবন্দরে লিচু বাগানে মধু বিপ্লব

করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর

আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থ লোপাট, তদন্ত কমিটি​​ গঠন