হোম > সারা দেশ > রংপুর

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

সমাজকল্যাণমন্ত্রী

রংপুর অফিস

সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ষড়যন্ত্রের কথা বলে বিভিন্ন ধরনের উসকানিমূলক পোস্ট দিচ্ছেন। আমরা বলতে চাই, এত খুন, গুম ও মানুষকে পঙ্গু করে ফেলার পরও কীভাবে ভাবেন, এ দেশে আপনাদের বিচার হবে না? এ দেশে আইনের শাসন রয়েছে। অন্যায় করলে তার খেসারত দিতে হবে। জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো।

শুক্রবার দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেনুবন বিহারে বৌদ্ধদের জাতীয় ও ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বৌদ্ধ ধর্মের মূলমন্ত্র হচ্ছে, জগতের সকল প্রাণী সুখী হোক। আমরা সম্মিলিতভাবে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তুলতে চাই। আগামীর বাংলাদেশ গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিগত সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগ এমন লুটপাট করেছে যে তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তারা দেশের অর্থনীতিকে ভেঙে দিয়েছে। সেই পরিস্থিতি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজ করা হচ্ছে। বৈশ্বিক অস্থিরতার কারণে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, সবকিছুর দাম বেড়েছে। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে এখনও দেশের মানুষ তিনবেলা ভাত খেতে পারছে।

তিনি আরও বলেন, চব্বিশের অভ্যুত্থানের আগেও তারা পালিয়েছিল। এখনও তারা পালিয়ে আছে। বিএনপি জনগণের দল। তাই বিএনপি জনগণের মাঝে বেঁচে থাকতে চায়। শহীদ জিয়াউর রহমান জনগণের মাঝে থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। একই পথে হেঁটেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মানুষ শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন।

উত্তরবঙ্গ সংঘের সংঘনায়ক ভদন্ত সোমানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহান, বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র ভিক্ষু, রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব পরিতোষ চক্রবর্তী, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, আদিবাসী স্বপন এক্কা ও পিংকি তিজ্ঞাসহ অন্যরা।

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি

ব্রিজ নির্মাণ হলেও দুঃখ দূর হয়নি ছয় গ্রামের মানুষের

গোবিন্দগঞ্জে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

‘আমি জজের ভাই, আমার কিছুই করতে পারবেন না’

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে এনসিপির শোডাউন