হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীত- ১ আসনে জমিয়ত মহাসচিবের মনোনয়নপত্র দাখিল

জেলা প্রতিনিধি, নীলফামারী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী নীলফামারী- ১ (ডোমার-ডিমলা) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সোমবার দুপুরে ডোমার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শায়লা সাইদ তন্বী এর কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে তিনি সাংবাদিকদের জানিয়েছেন যদি আল্লাহ চায় তাহলে বিজয় লাভ করবেন। বিজয়ী হলে জনগণের হক শতভাগ বুঝিয়ে দেয়া হবে। দুর্নীতিমুক্ত প্রশাসন ও সমাজ বিনির্মাণ করবেন। শান্তিপূর্ণ এবং উন্নত এলাকা হিসাবে গঠন করা হবে। সকল শ্রেণিপেশার মানুষ তাদের সকল নাগরিক, মানবিক, সাংবিধানিক, সামাজিক এবং ধর্মীয় স্বাধীনতা নিয়ে নিরাপদে বাস করতে পারে তা নিশ্চিত করা হবে। এ এলাকায় বেকারত্ব নিরসনে কলকারখানা স্থাপনের মাধ্যেমে কর্মসংস্থানের ব্যাবস্থা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি