হোম > সারা দেশ > রংপুর

পঞ্চগড়ে বজ্রপাতে চা-শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্তবর্তী একটি চা-বাগানে কাজ করার সময় বজ্রপাতে সোহরাওয়ার্দী (৪০) নামে এক চা-শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহরাওয়ার্দী সোনাপাতিলা মাধগজ এলাকার আব্দুস ছামাদের ছেলে। এ ঘটনায় মোস্তফা নামে আরও এক শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোনাপাতিলা এলাকার একটি চা-বাগানে সোহরাওয়ার্দীসহ তিনজন শ্রমিক চা-পাতা সংগ্রহের কাজ করছিলেন। সকাল ৯টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সোহরাওয়ার্দীর মৃত্যু হয়। পাশে থাকা মোস্তফা নামের আরেক শ্রমিক গুরুতর আহত হন। তবে তাদের সঙ্গে থাকা অপর এক শ্রমিকের কোনো ক্ষতি হয়নি। আহত মোস্তফাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ১

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

সমালোচনাকারী সেই কলেজছাত্রকে ক্ষমা করে আইনি সহায়তার আশ্বাস প্রতিমন্ত্রীর

পঞ্চগড়ে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড

দিনাজপুরে ব্রির ‘রাইস গার্ডেন’ স্থাপন

ইউএনওর ওপর হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

প্রকৃতির অপার সৌন্দর্যে ডালিয়া ঐতিহ্য ফিরে পাওয়ার অপেক্ষায়

রংপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল, ৩ দফা দাবিতে সমাবেশ

রেলস্টেশনে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ১ মাসের কারাদণ্ড

ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড