হোম > সারা দেশ > রংপুর

দেশের মানুষ যখন হতাশায়, তখনই তরুণদের নেতৃত্বে সরকার পতন হয়

পঞ্চগড়ে সারজিস আলম

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ে ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম বলেন, যখন এই বাংলাদেশের মানুষ এক যুগেরও দীর্ঘ সময় ধরে রাতের নির্বাচন, ভোট চুরির নির্বাচন, ডামি নির্বাচনের মতো সময় পার করে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই দেশের ওপর, দলগুলোর ওপর ও এদেশের ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে ফেলেছিল; যখন রাজনৈতিক দলগুলো নির্যাতিত হতে হতে একসময় মনে করেছিল আর হয়তো তাদের মুক্তি সম্ভব নয়। ঠিক তখনই তরুণদের নেতৃত্বে সরকার পতন হয়েছিল।

তিনি সোমবার সন্ধ্যায় পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে ১১-দলীয় জোট আয়োজিত এক নির্বাচনি জনসভায় একথা বলেন।

সারজিস আলম আরও বলেন, “২০২৪-এর নির্বাচনের পরে যখন প্রত্যেকটা মানুষ ভেবেছিল বাংলাদেশে আর হয়তো সরকারের পতন হবে না, তখনই তরুণ প্রজন্মের নেতৃত্বে বাংলাদেশে অভ্যুত্থান সংঘটিত হয়। তখন সেই তরুণদের নেতৃত্বে এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মুক্তি পেয়েছে। সেই তরুণদের, সেই বীরদের ও সেই শহীদদের স্মরণ করছি।”

সারজিস বলেন, “আপনাদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। কেউ যেন ভোটকেন্দ্রে কারচুপি করতে না পারে। কেউ ভোটকেন্দ্রে ঝামেলা করতে আসলে তারা যেন বাসা থেকে বিদায় নিয়ে আসে, কেননা তার ঠিকানা হবে হাসপাতালে। কেউ যদি ভোট কারচুপি করতে চায় তারা যেন সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনারের কথা মনে রাখে।”

তিনি আরও বলেন, “পঞ্চগড়ের স্বাস্থ্যসেবায় আধুনিকায়নের জন্য আড়াইশ শয্যার হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। শ্রমিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করা হবে।”

জনসভায় পঞ্চগড় পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নাসির উদ্দিন সরকারের সঞ্চালনায় ও জেলা এনসিপির আহ্বায়ক এবিএম জুলফিকার আলম নয়নের সভাপতিত্বে জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, খেলাফত মজলিসের আমির হাফেজ মীর মোর্শেদ তুহিন প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে, খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসেন জোটের নেতাকর্মীরা।

কোরবানির পশু কাটতে সৈয়দপুরের কসাইরা বিমানেযোগে ছুটছেন ঢাকায়

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেল ২৫০ হতদরিদ্র

পার্বতীপুরে ৩৭০০ ইয়াবাসহ নারী আটক

সোনাহাট স্থলবন্দর ঈদে বন্ধ থাকবে ৮ দিন

আদিতমারীতে ফাঁকা বাড়ি থেকে নারীর লাশ উদ্ধার

রংপুরে ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার দাবিতে মানববন্ধন

রংপুরে রামিসা হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ফুলছড়ি-বাহাদুরাবাদ সেতু নির্মাণ ও ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

গ্রামবাসীর অর্থসহায়তায় নির্মিত কালভার্টে প্রকল্পের সাইনবোর্ড