হোম > সারা দেশ > রংপুর

বিএনপির দুই গ্রুপের শোডাউন ঘিরে সাঘাটায় ১৪৪ ধারা

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার সাঘাটায় বিএনপির দুই গ্রুপের শোডাউন ঘিরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কুামাহ্ তমালের দাপ্তরিক সিলমোহর ও স্বাক্ষরে এ ধারা জারি করা হয়। এর অনুলিপি পাঠানো হয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সাঘাটা থানার অফিসার ইনচার্জ এবং উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ৯ নভেম্বর ২০২৫, রোববার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সাঘাটা উপজেলা ও আশপাশ এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা কার্যকর থাকবে। ওইদিন মো. নাহিদুজ্জামান নিশাতের মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এতে করে স্থানীয়ভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এই সময়ে অস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমবেত হওয়া, সভা-সমাবেশ ও মিছিল আয়োজন নিষিদ্ধ থাকবে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কর্তব্যরত কর্মকর্তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মূলত গাইবান্ধা- ৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের বিএনপি প্রার্থী ফারুক আলম সরকার ও বিএনপি থেকে বহিষ্কৃত নাহিদুজ্জামান নিশাত সমর্থদের শোডাউনকে ঘিরে এ ১৪৪ ধারা জারি করা হয়। নাহিদুজ্জামান নিশাতকে গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি থাকার সময় সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে কেন্দ্রীয় কিমিটির নির্দেশে সকল পদ থেকে দুই মাস আগে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি।

শিক্ষা কর্মকর্তাকে ঘুষ দিতে এসে ৭ লাখ টাকাসহ শিক্ষক আটক

তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, আহত ১

শহিদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত এমপি আখতারুজ্জামানের

পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় যুবদল কর্মী আহত

নীলফামারী-৪: জয় পরাজয় মেনে এখন উন্নয়ন চিন্তা সবার

আ. লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন ঘিরে উত্তেজনা, বিএনপির বিক্ষোভ ও ভাঙচুর

পলাশবাড়ী উপজেলা আ.লীগ সভাপতির ইন্তেকাল

একমাত্র অবলম্বন ভ্যান হারিয়ে দিশেহারা প্রতিবন্ধী সন্তানের বাবা আলতাব

রংপুর ডিসিকে আঙুল উঁচিয়ে শাসালেন বিএনপির পরাজিত প্রার্থী

দিনাজপুর-৫ আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত