হোম > সারা দেশ > রংপুর

পাথর বোঝাই ট্রলির ধাক্কায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা নিহত

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর ডিমলায় পাথর বোঝাই ট্রলির ধাক্কায় এক জামায়াত নেতা নিহত হয়েছেন। রোববার সকাল ১১টার দিকে ডিমলা উপজেলার শুটিবাড়ী বাজারের পূর্ব দিকে ডিমলা-ডালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা রফিকুল ইসলাম (৫৫) জেলার ডিমলা উপজেলার সম্মিলিত বন্দর খড়িবাড়ী ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার সহ-সুপার ও খালিশা চাপানী বুড়ির হাট গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। তিনি জামায়াতের শ্রমিক শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন।

জানা যায়, মাওলানা রফিকুল ইসলাম বাড়ি থেকে মোটরসাইকেলে মাদ্রাসায় যাচ্ছিলেন। ওই স্থানে পৌঁছামাত্র পাথর বোঝাই একটি ট্রলি পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যায় এবং গুরতর আহত হয়। আশংকাজনক অবস্থায় সাথে সাথে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডা. আব্দুল হাকিম তাকে মৃত ঘোষণা করেন।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের