হোম > সারা দেশ > রংপুর

উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)

চার দিন পুরোপুরি বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে। শনিবার ১ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

চালু হওয়া ইউনিটটি ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হলেও তা থেকে প্রতিদিন ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবুবকর সিদ্দিক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া খনি থেকে উত্তোলনকৃত কয়লা ব্যবহার করে তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন করা হয়। কয়লা ভিত্তিক এই তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ নম্বর ও ২ নম্বর ইউনিট মিলে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে ২৫০ মেগাওয়াট। ৩ নম্বর ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সম্পন্ন।

এদিকে ২ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। শুধু সচল ছিল ১ নম্বর ও ৩ নম্বর ইউনিট। যা থেকে প্রায় ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যোগ করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণে গত ১৫ ফেব্রুয়ারি ৩ নম্বর ইউনিট বন্ধ করে দেয়া হয়। শুধু চালু ছিল এক নম্বর ইউনিটটি। সেই ইউনিটে বয়লারে লিকেজ হওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ১ নম্বর ইউনিটটিও বন্ধ করা হয়। ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। বিদুৎ কেন্দ্রটি চারদিন পুরোপুরি বন্ধ থাকার পর মেরামত শেষে শনিবার (২২ ফেব্রুয়ারি) থেকে উৎপাদন শুরু করা হয়েছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবুবকর সিদ্দিক নিশ্চিত করে বলেন, ১৭ ফেব্রুয়ারি বিকেলে চলমান ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটে বয়লারে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ করে দেওয়া হয়। এর আগে ১৫ ফেব্রুয়ারি তাপবিদ্যুৎ কেন্দ্রের সচল ৩ নম্বর ইউনিটিও একই কারণে বন্ধ করে দেওয়া হয়। মেরামত শেষে বিকেল সাড়ে ৫টা থেকে বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটটি চালু করা সম্ভব হয়েছে। তবে ৩ নম্বর ইউনিটটি মেরামত কাজ চলমান রয়েছে, আশা করা যায় দ্রুতই সেটিও চালুকরা সম্ভব হবে।

এমএস

রংপুর-১ জনগণের মুখোমুখি প্রার্থীরা

অপরাধ যেই করুক, নির্ভয়ে তুলে ধরুন: সাংবাদিকদের জামায়াত প্রার্থী আফতাব

সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান লিয়াকত খন্দকার

বাইসাইকেলে ঢেঁকি বেঁধে এমপি প্রার্থীর নির্বাচনি প্রচার

নবাবগঞ্জে বিএনপির নির্বাচনি অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ

ঐক্যের রাজনীতি না থাকায় দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি : এটিএম আজহার

যুবকরাই গড়বে নতুন বাংলাদেশ : আফতাব উদ্দিন মোল্লা

স্বাধীনতাবিরোধীদের কাছে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল

নির্বাচনি বিলবোর্ড নিয়ে বিএনপি-জামায়াতের সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া

কোনো রাজনৈতিক দলকে আমরা এককভাবে সমর্থন করি না