হোম > সারা দেশ > রংপুর

নাগেশ্বরীতে নাশকতার চেষ্টায় আ. লীগের ছয় নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাশকতা সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে বারোটা থেকে সকাল এগারোটা পর্যন্ত থানার বিশেষ টিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

হলেন, নাগেশ্বরী পৌর ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম (৪৮), রায়গঞ্জ ইউপি কৃষকলীগ সভাপতি আসাদুজ্জামান বাচ্চু (৫০), নেওয়াশী ইউনিয়নের আওয়ামীলীগ নেতা শাহ আলম (৪২), নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর নেতা মিঠুন রায়হান ওরফে লিটন মিয়া (২৬), রামখানা ইউপি যুবলীগের আবু আক্কাস সিদ্দিক দরবেশ (৪৭), ও সন্তোষপুর আওয়ামীলীগের নজির হোসেন (৪২)।

এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর ধারা ৮/৯/১০/১২/১৩ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, দেশব্যাপী চলমান আন্দোলনের সুযোগে কিছু চক্র নাশকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি