হোম > সারা দেশ > রংপুর

টানা ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে উপহার পেল শিশুরা

উপজেলা প্রতিনিধি, কাহারোল (দিনাজপুর)

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের পশ্চিম চাউলিয়া জামে মসজিদে নিয়মিত জামায়াতে নামাজ আদায়কারী শিশুদের উৎসাহিত করতে বিশেষ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য প্রার্থী মতিউর রহমান শিশু-কিশোরদের হাতে এই উপহার তুলে দেন।

মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৪০ দিন ধারাবাহিকভাবে মসজিদে জামায়াতে নামাজ আদায়কারী শিশুকিশোরদের পুরস্কৃত করা হয়।

মসজিদ কমিটির সদস্যরা জানান, শিশুদের ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধের প্রতি আগ্রহ বৃদ্ধি করতেই আয়োজনটি করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা যায়।

অনুষ্ঠানে মতিউর রহমান বলেন, শিশুরা যেন শৈশব থেকেই নৈতিকতা, নিয়মশৃঙ্খলা ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ হয়—এটা আমাদের সবার দায়িত্ব। মসজিদভিত্তিক এসব উদ্যোগ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

তিনি আরো বলেন, এই সব আয়োজন প্রতি পাড়ামহল্লায় হওয়া উচিৎ যার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করবে।

উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, মসজিদের শিক্ষক ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়