হোম > সারা দেশ > রংপুর

৩১ দফা বাস্তবায়নে কাজ করে যেতে হবে: ডা. জাহিদ

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আমাদের কাজ করে যেতে হবে।

তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে একসাথে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করতে হবে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেই থাকবে, তাই জনগণকে সাথে নিয়ে সেসব মোকাবিলা করতে হবে।

মঙ্গলবার দুপুরে উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচনমুখী ও সার্বিক প্রস্তুতি গ্রহণ করার লক্ষ্যে” আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই সভার আয়োজন করে।

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা