হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে সাংবাদিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১১টার দিকে দিনাজপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খান।

ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিক ইউনিয়ন, দিনাজপুর এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহ-সাধারণ সম্পাদক ও আমাদের দিনাজপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক খানের সঞ্চালনায় সমাবেশের বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, জেলা বিএনপির তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক মো. মঞ্জুর মুর্শেদ সুমন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক পার্বতীপুর উপজেলা প্রতিনিধি মো. মাহফিজুল ইসলাম রিপন, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

সমাবেশ থেকে সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পূণর্বহালসহ সাংবাদিকদের ২১ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। শুধু কথায় নয়, কথা ও কাজের মিল রেখে তা বাস্তবায়ন করার আহ্বান জানান বক্তারা।

বিক্ষোভ সমাবেশে সাংবাদিক সালাহ উদ্দিন আহেমদ, আবুল ওহাব, লুৎফর রহমান, সাজেদুর রহমান নওশাদ, মামুনুর রশিদ বিপ্লব, মেনহাজুল ইসলাম, মো. ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ