হোম > সারা দেশ > রংপুর

কিশোরগঞ্জে সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

কালোবাজারে বিক্রির দায়ে

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

ছবি: আমার দেশ

কালোবাজারে সার বিক্রির অপরাধে বিসিআইসির এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়ন সার ডিলারের বড়ভিটা বাজারের দোকানে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় বড়ভিটা ইউনিয়ন বিসিআইসি সার ডিলার জাহেদুল ইসলামের দোকানে অভিযান চালানো হয়। এ সময় পটাশ সারের সঠিক হিসাব দিতে ব্যর্থ হন ওই সার ডিলারের ম্যানেজার।

পরবর্তীকালে ক্যাশ মেমোতেও গরমিল দেখা যায়। প্রকৃত কৃষকদের মধ্যে সার বিক্রয় না করে কালোবাজারে বিক্রির অপরাধে ওই ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতে। ডিলার উপস্থিত না থাকায় ম্যানেজার জালালউদ্দিনের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে জরিমানার অর্থ আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিম আঞ্জুম সোহানিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, পুলিশ সদস্যরা।

উপজেলা কৃষি অফিসার লোকমান আলম জানান, রশিদের মাধ্যমে সার বিক্রি না করে কালোবাজারে বিক্রির অপরাধে ওই ডিলারকে অর্থদণ্ড করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিম আঞ্জুম সোহানিয়া আমার দেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, কৃষকদের সার না দিয়ে কালোবাজারে সার বিক্রি করা হচ্ছে। অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় ওই ডিলারের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসআই

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান