হোম > সারা দেশ > রংপুর

তেল সংকটে মোটরসাইকেল চালকদের মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, নীলফামারী

জ্বালানি তেলের তীব্র সংকটের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকরা। বৃহস্পতিবার দুপুরে শহরের ইকু ফিলিং স্টেশনের সামনে এ অবরোধ করা হয়।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ বন্ধ থাকায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক চালক এখনও ফুয়েল কার্ড পাননি। কেউ কেউ আবেদন করে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। এতে তাদের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।

অবরোধে অংশ নেওয়া চালকরা জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয় বরং তেল না পাওয়ার ক্ষোভ থেকেই তারা সড়কে নেমেছেন। দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

এ দিকে অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন এবং অনেকে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি।

ইকু ফিলিং স্টেশনের মালিক সিদ্দিকুল আলম বলেন, উপজেলা প্রশাসনের লিখিত নির্দেশনা অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে সাময়িকভাবে কার্ড ছাড়াই তেল সরবরাহের নির্দেশ দেন। এরপর মোটরসাইকেল চালকরা অবরোধ তুলে নেন।

জেডএম

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা