হোম > সারা দেশ > রংপুর

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: এটিএম আজহারুল ইসলাম

রংপুর অফিস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জুলাই সনদকে অবশ্যই আইনি ভিত্তি দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে জনগণ তা মেনে নেবে না। স্বাক্ষরিত সনদে কোনো অসংগতি থাকলে, তা সংশোধন করে মূললক্ষ্য ও কার্যকারিতা সবাইকে জানাতে হবে। আবু সাঈদ মুগ্ধসহ অসংখ্য শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে ৩৬ জুলাই ছাত্র-জনতা দেশকে নতুন করে স্বাধীন করেছে। আমাদের তা ধরে রাখতে হবে।

শুক্রবার সন্ধ্যায় রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাটে ইউনিয়ন জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ইউনিয়ন জামায়াতের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য দেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির শাহ মুহাম্মদ রুস্তম আলী, সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম, সাবেক আমির মাওলানা আব্দুল হান্নানসহ জেলা ও ইউনিয়ন নেতারা।

জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে এমপি প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণঅভ্যুত্থানের সফলতা দেশবাসীর কাছে পৌঁছাবে না।

এর আগে স্থানীয় বিষ্ণুপুর ইউনিয়ন শাখা আয়োজিত এক পথসভায় তিনি বলেন, বাংলাদেশে রয়েছে সৎ ও যোগ্য নেতৃত্বের অভাব। এ কারণে বিগত ৫৪ বছরে দেশ থেকে ২৭ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতির মূলোৎপাটন করা হবে। শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। ফলে সৎ, দক্ষ, আল্লাহভীরু, শিক্ষিত নাগরিক তৈরি হবে। তাতে দেশ থেকে বেকার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ।

উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের দোয়ায় ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছি। অনেক মা-বোন আমার মুক্তির জন্য রোজা রেখেছেন। এজন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। দোয়া করবেন, আমি যেন আমৃত্যু আপনাদের সেবা করে যেতে পারি। শেখ হাসিনা দেশের হাজারো মানুষকে খুন ও দেশকে বিক্রি করে বিদেশে আশ্রয় নিয়েছেন। হত্যা, নির্যাতন, জুলুমের শিকার হয়েও জামায়াতের কেউ পালায়নি।

তিনি আরো বলেন, আওয়ামী শাসনামলে মানুষ গড়ার কারিগর শিক্ষকরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। জামায়াত সরকার গঠন করতে পারলে শিক্ষক সমাজের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। তিনি আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর জন্য ভোট প্রার্থনা করেন।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো