হোম > সারা দেশ > রংপুর

নীলফামারী-ডোমার সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, নীলফামারী

বেতন-ভাতা বৃদ্ধি, ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিক, কর্মঘণ্টা কমানো ও কাজের চাপ হ্রাসসহ নয় দফা দাবিতে নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনস লিমিটেড’ নামের একটি চুল তৈরির কারখানার শ্রমিকেরা।

বুধবার সকাল ৮টা থেকে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। পরে শ্রমিকদের সঙ্গে আলোচনার পর তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

বুধবার সকাল ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার তরনীবাড়ী অচিনতলায় অবস্থিত কারখানার সামনে এ কর্মসূচি হয়। সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বললে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেন। পরে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

শ্রমিকদের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাদের মজুরি ও ভাতার সামঞ্জস্য নেই। বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে মূল বেতন ও ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে কাজের পরিমাণ ও সময় বিবেচনায় পিস রেট নির্ধারণ, কাজের লক্ষ্যমাত্রা কমানো, ওভারটাইমের সঠিক হিসাব এবং ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার দাবি তোলেন তারা।

আন্দোলনকারী শ্রমিক দেবাশীষ রায় বলেন, ‘এই কোম্পানিতে যে মজুরি পাই, তা দিয়ে আমাদের সংসার চলে না। একজন মানুষের চলতে গেলে ন্যূনতম ৫০০ টাকা মজুরি প্রয়োজন।

শ্রমিক আঁখি বানুর অভিযোগ, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাদের হয়রানি করেন। ব্যক্তিগত সমস্যা থাকলেও তা শোনা হয় না। বিভিন্নভাবে হয়রানির পাশাপাশি ন্যায্য মজুরি থেকেও বঞ্চিত করা হচ্ছে।

এ ব্যাপারে কোম্পানির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জাকির হোসেন সুমন বলেন, শ্রমিকদের দেওয়া দাবিগুলো কর্তৃপক্ষ পেয়েছে। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং আশ্বাস দেওয়া হয়েছে। পরে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

তিনি আরো বলেন, কোম্পানিতে স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তিন দিনের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হবে।

এমই

দেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ে

পীরগাছা এমদাদুল উলুম মাদরাসায় ২৬ হাফেজকে পাগড়ি প্রদান

আইনশৃঙ্খলার অবনতি অব্যাহত থাকলে ছয় মাসের মধ্যে সরকারের পতন হবে: আল মামুন

পীরগাছায় আনোয়ার হোসেনের রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক, জামিনে মুক্ত

কাউনিয়ায় পুলিশের অভিযানে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

গঙ্গাচড়ায় ধান কাটার আগমুহূর্তে কারেন্ট পোকার হানা

সাদুল্যাপুরে হাফেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলে ভূমিকম্প অনুভূত

পঞ্চগড়ে ভূমিকম্প অনুভূত

সড়ক দুর্ঘটনায় আহত ওবায়দুল হককে দেখতে হাসপাতালে মাওলানা আব্দুল হালিম