হোম > সারা দেশ > রংপুর

মাকে নির্যাতন, ছেলেকে শাস্তি দিলেন ভ্রাম্যমাণ আদালত

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

মায়ের গায়ে হাত তোলায় এক বখাটে ছেলেকে তিন মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজিব মণ্ডলপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত গোলাম রব্বানী (২৮) কিশোরগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ রাজিব মণ্ডলপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দক্ষিণ রাজিব মণ্ডলপাড়া গ্রামের গোলাম রব্বানী অনলাইন ক্যাসিনো জুয়ায় আসক্ত। সে জুয়ায় হেরে প্রায়ই বাড়ির জিনিসপত্র বিক্রি করে। এতে বাবা-মা বাধা দিলে সে মারধর করাসহ ভয়ভীতি দেখায়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে বাবা-মা। রাব্বানী শুক্রবার বাড়ির একটি গরু বিক্রি করে দেয়। এতে মা তাকে শাসায়। একপর্যায়ে রব্বানী উত্তেজিত হয়ে মায়ের গায়ে হাত তোলে। এ সময় স্বজন ও এলাকাবাসী তাকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানান।

খবর পেয়ে সেখানে গিয়ে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বখাটে গোলাম রব্বানীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানার আদেশ দেন।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা জানান, শুক্রবার রাত সাড়ে ১১টায় মায়ের গায়ে হাত তোলার দায়ে ১৮৬০-এর ৩৫৫ ধারায় গোলাম রব্বানীকে তিন মাসের জেল ও পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি