হোম > সারা দেশ > রংপুর

আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর

হাবিপ্রবিতে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

জেলা প্রতিনিধি, দিনাজপুর ও হাবিপ্রবি প্রতিনিধি

ছবি: আমার দেশ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, আজকের শিক্ষার্থীরাই

আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতেই হবে। কারণ মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার জন্য কেউ বাজেট চায় না, সবাই বাজেট চায় শুধু ভৌত অবকাঠামো জন্য।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) দুপুর ১টায় হাজী মােহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ওরিয়েন্টেশন অনুষ্ঠান ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামীর বাংলাদেশ গড়ার কারিগর তোমরা ও তোমাদের শিক্ষকরা। বিশ্বায়নের এই যুগে টিকে থাকতে হলে তোমাদেরকে যোগ্য ও দক্ষ হিসেবে তৈরি হতে হবে। শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে পারলে জনসংখ্যা কোন সমস্যা হবে না। বরং জনসম্পদে রুপান্তরিত হবে।

শিক্ষামন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে। এখানে নার্সিং বিভাগ নেই। অথচ বিশ্বে নার্সিংয়ের চাহিদা রয়েছে।

মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের মানসম্পন্ন গবেষণা কার্যক্রম বৃদ্ধি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হবে ফলাফলের ভিত্তিতে। আন্তর্জাতিক মানে বিশ্ববিদ্যালয় যতই এগিয়ে যাবে উন্নয়ন বরাদ্দ সেই অনুপাতে দেয়া হবে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জনগণের টাকায় টাকায় লেখাপড়া করে। প্রতি শিক্ষার্থীর পেছনে এই বিশ্ববিদ্যালয় বছরে ৮ লক্ষ টাকা ব্যয় করে। এ কারণে জনগণের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে।

হাবিপ্রবির ভিসি প্রফেসর ড. মো. এনামউল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী, রংপুর-১ আসনের এমপি মো. রায়হান সিরাজী ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাবিপ্রবি প্রো-ভিসি প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান ও প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান। অনুষ্ঠান উপস্থাপনা করেন হাবিপ্রবির কৃষি সম্প্রসারণ বিভাগের প্রফেসর ড. মো. ফারুক হাসান ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ মহিদুল হাসান।

রৌমারীর বড়াইবাড়ি দিবস কাল, রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় ২৫ বছর

কলেজছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ায় যুবকের কারাদণ্ড

রংপুরে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১

নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে বিআরটিসি বাস চালু, স্বস্তি শিক্ষার্থীদের

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার জব্দ

যুবদল নেতা সাইফুল আবারো বহিষ্কার

বহিষ্কারের ৬ মাস পর পদে ফিরে আবারও ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের দোয়া আয়োজন

চিরিরবন্দরে লিচু বাগানে মধু বিপ্লব

করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর