হোম > সারা দেশ > রংপুর

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

রংপুর অফিস

রংপুরে শাওন নামে এক দোকান কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে মালিকের ছেলের বিরুদ্ধে। এ সময় উত্তেজিত জনতা দোকান মালিকের ছেলে মিজানুর রহমান মনুকে আটক করে পুলিশে দিয়েছে।

দোকান কর্মচারীর নাম শাওন। তার বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারিতে।

মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে নগরীর খামার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দোকানের থালা-বাসন ধোয়ার স্থানে থুথু ফেলা নিয়ে মালিকের ছেলের সাথে তার কথা কাটাকাটি হয়। পরে দোকান থেকে বের হয়ে যাবার সময় পেছন থেকে মিজান শাওনের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে গুরুতর আহন হয় শাওন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, দোকান মালিক আমির হোসেনের ছেলে মিজানের সাথে শাওনের কথা কাটাকাটি হলে এক পর্যায়ে শাওনের মাথায় হাতুড় দিয়ে আঘাত করা হয়। তার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে।

এমই

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী কর্মসূচি

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ

শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন, ওসি প্রত্যাহার

লালমনিরহাটে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে আখের ব্যাপক উৎপাদন

আমার দেশ-এর প্রতিবেদন প্রকাশের পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি

রৌমারী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ৪০ ঘণ্টা ধরে ৯ বাংলাদেশি আটকা

রাজিবপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু