হোম > সারা দেশ > রংপুর

যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতা

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর মশিউর রহমান বিপ্লব এবং ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল কাফিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় নেতৃত্ব দেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হরিপুর-চিলমারী মওলানা ভাসানী সেতুর মাঝামাঝি এলাকা থেকে তাদের আটক করা হয়।

মশিউর রহমান বিপ্লব সুন্দরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ওই ওয়ার্ডের বাসিন্দা মো. হাবিবুল্লাহর ছেলে। বিপ্লব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী যুবলীগের সদস্য।

অন্যদিকে, আব্দুল্লাহ আল কাফি ছাত্রলীগের নেতা। তিনি উপজেলার রামজীবন ইউনিয়নের বালারছিড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে।

জানা যায়, শনিবার বিকেলে উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী হরিপুর-চিলমারী মওলানা ভাসানী সেতুতে ঘুরতে যান। এ সময় ছাত্রদলের এক নেতা সেতুতে বিপ্লব ও ছাত্রলীগ নেতা কাফিকে দেখতে পান। পরে তিনি বিষয়টি বিএনপি নেতাদের জানান।

এসময় তারা তাদের দিকে এগিয়ে যান। বিপ্লব পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সেতুর মাঝামাঝি স্থান থেকে তাকে ও কাফিকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে বিএনপি নেতা ইফতেখার হোসেন পপেল বলেন, ‘বিকেলে ছোট ভাইদের নিয়ে ব্রিজে ঘুরতে গিয়েছিলাম। ছাত্রদলের এক ছোট ভাই ব্রিজে বিপ্লবকে দেখে আমাদের জানান। পরে আমরা ধাওয়া করে বিপ্লব ও তার সহযোগী কাফিকে আটক করি। এরপর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

এমই

‘মাদক-জুয়ার টানব লাগাম, সবার আগে নিজের গ্রাম’ স্লোগানে পীরগাছায় সমন্বয় সভা

মহানগর বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে ‘আ.লীগ পুনর্বাসনের’ অভিযোগ যুবদল নেতার

আ.লীগকে পুনর্বাসনের অভিযোগে দুই পক্ষের মারামারি, পূজা উদযাপন পরিষদের সম্মেলন পণ্ড

বাতিল হওয়া রায় দিয়ে বসতবাড়ি ভেঙে উচ্ছেদের অভিযোগ

হাসিনাকে দেশে আসতে হলে বন্দিচুক্তির মাধ্যমেই আসতে হবে

গঙ্গাচড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

ডিসেম্বরে চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল

ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন, লালমনিরহাট সীমান্তে বিজিবির সতর্কতা

ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত

আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে জামায়াতের বিক্ষোভ