হোম > সারা দেশ > রংপুর

খানসামায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, খানসামা (দিনাজপুর)

দিনাজপুরের খানসামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (১৯ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনিয়া ডাক্তার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু সিয়াম হোসেন ওই এলাকার মো. জাকিউল ইসলামের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অগোচরে শিশুটি বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেয়। ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, “এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে পরিবার ও অভিভাবকদের আরও বেশি সতর্ক ও সচেতন থাকা জরুরি।”

সাদুল্যাপুরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত, সড়ক অবরোধ

খানসামায় প্রধান শিক্ষকের গাফিলতিতে পরীক্ষা দিতে পারেনি শিক্ষার্থী

সীমান্তে ২ বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ড্রামে সঞ্চিত ডিজেলে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের