হোম > সারা দেশ > রংপুর

হাতীবান্ধায় দুই ভুয়া মেজর আটক

উপজেলা প্রতিনিধি, হাতীবান্ধা (লালমনিরহাট)

লালমনিরহাটের হাতীবান্ধায় দুই ভুয়া মেজরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। টাকা নিয়ে জমি উদ্ধার করে দেওয়ার অভিযোগ রয়েছে আটকদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়খাতা এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- রংপুরের তারাগঞ্জ এলাকার মাসুম হোসেন (৪২) ও রংপুর হাজীরহাট এলাকার সাজু আহমেদ (৪৫)।

জানা গেছে, মঙ্গলবার উপজেলার বড়খাতা এলাকায় জমি উদ্ধার করার জন্য মেজর পরিচয় দিয়ে টাকা দাবি করেন তারা। পরে স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়।

এ বিষয় হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলেন, তারা নিজেকে মেজর দাবি করেন। কিন্তু তারা কোন পরিচয়পত্র দেখাতে পারে নি। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের