হোম > সারা দেশ > রংপুর

উত্তরা ইপিজেডের চার ফ্যাক্টরি আবারো চালু

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর উত্তরা ইপিজেডের চার ফ্যাক্টরি টানা ৯ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে আবারো চালু হয়েছে। জানা যায়, বেতন ভাতা, বোনাসসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের নামে আন্দোলন করেন শ্রমিকরা। টানা ২ দিনের চলমান আন্দোলনের মুখে শনিবার (২৫ অক্টোবর) বিকেলে চারটি ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করে গেটে নোটিশ জারি করে কর্তৃপক্ষ।

ফ্যাক্টরিগুলো হচ্ছে, দেশবন্ধু টেক্সটাইল মিল লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, মেইগো বাংলাদেশ লিমিটেড ও ইপিএফ প্রিন্টিং লিমিটেড।

সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক আতিকুল ইসলাম জানান, রোববার (২৬ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ছিলো। এমন পরিস্থিতিতে আবারো ফ্যাক্টরি চালুর দাবি জানায় শ্রমিকরা। তাদের দাবির প্রেক্ষিতে ফ্যাক্টরি চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। আমাদের ফ্যাক্টরিতে সাড়ে ৩ হাজার শ্রমিক রয়েছেন।

উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার জানান, শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার থেকে বন্ধ থাকা ৪ ফ্যাক্টরি চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছে।

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের ঘটনায় পুনঃতদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

পলাশবাড়ীতে বিএনপি জামায়াত সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে কারাদণ্ড

রংপুরে মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কে ভয়াবহ ধস

তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের

ব্রহ্মপুত্র ও তিস্তায় পানি বৃদ্ধি, তীব্র হচ্ছে ভাঙন