হোম > সারা দেশ > রংপুর

পিকআপের ধাক্কায় ১৪ দিনের নাতনিসহ প্রাণ গেল নানীর

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর ডিমলায় টিকা দিতে গিয়ে ১৪ দিনের নাতনিসহ প্রাণ গিয়েছে নানীর। রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুর্য খাতুন (৫৫) উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ি বাজার সংলগ্ন এলাকার আব্দুস ছাত্তার খানের স্ত্রী। নিহত নাতনি সামিয়া আক্তারের পিতা হলেন বাবুল হোসেন।

স্থানীয়রা জানায়, নাতনিকে নিয়ে টিকা দিতে যাচ্ছিলেন নানী। গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের পাশে আসার পর দ্রুতগতির একটি মালবাহী পিকআপ দুজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাতনি মারা যায়। ঘটনাস্থল থেকে সুর্য খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পিকআপচালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে এলাহী জানান, সড়ক দুর্ঘটনায় নানী ও নবজাতক নাতনিকে নিহতের ঘটনায় চালক পলাতক রয়েছেন। পিকআপটি জব্দ করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের