হোম > সারা দেশ > রংপুর

ডিমলায় গণঅধিকার পরিষদের ৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর ডিমলায় গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন উপজেলা সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের ৭ নেতাকর্মী।

শুক্রবার রাতে জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের চাপানিহাট বাজারে ঝুনাগাছ চাপানি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তারা এই দলবদল করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী -১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ডিমলা উপজেলার নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রুকুনুজ্জামান বকুল, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি ওয়াহেদুজ্জামান বাবুল, উপজেলা যুব বিভাগের সভাপতি আশরাফুজ্জামান সাজু, উপজেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।

মাওলানা আব্দুস সাত্তার নব যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, জামায়াতে ইসলামীর দরজা দেশপ্রেমিক এবং ইসলামপ্রিয় মানুষের জন্য সবসময় খোলা। আমরা বিশ্বাস করি, এই যোগদানের মাধ্যমে ডিমলায় ইসলামী আন্দোলনের ভিত্তি আরো মজবুত হলো।

নব যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য, গণঅধিকার পরিষদ ডিমলা উপজেলার সদ্য পদত্যাগী সভাপতি রেজাউল করিম, ডিমলা উপজেলার সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক মাসুদ রানা। তাদের নেতৃত্বে আরো কয়েক জন নেতা কর্মী যোগদান করেন।

যোগদানকারীরা জানান, ইসলামিক আদর্শের প্রতি অবিচল আস্থা এবং দেশে দ্বীন কায়েমের উদ্দেশে তারা জামায়াতে ইসলামীর পতাকাতলে এসেছেন।

অনুষ্ঠানে যোগদানকারী দের পক্ষ থেকে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ ডিমলা উপজেলা সদ্য সাবেক সভাপতি রেজাউল করিম। তিনি বলেন, আমরা জামায়াতের নীতি নৈতিকতা ও দেশপ্রেম এ উদ্বুদ্ধ হয়ে জামায়াতে যোগদান করলাম।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের