হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে তাপমাত্রা আরো কমেছে, বেড়েছে শীতের তীব্রতা। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। গতকাল একই সময়ে তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা আরো বেড়েছে। শীতের কারণে মানুষ, গবাদি পশু ও অন্যান্য পশুপাখি কাহিল হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ বেশি বিপাকে পড়েছে। শীতে কাজ না পেয়ে কষ্টে জীবনযাপন করছে তারা।

দিনাজপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। গত দুই দিন সূর্য দেখা যায়নি। সেই সঙ্গে রয়েছে ঘন কুয়াশা ও হিমেল হাওয়া। এতে শীতের তীব্রতা বেড়েছে। এ অবস্থা আরো দু-এক দিন থাকতে পারে—এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস।

কনকনে শীতে মানুষ, গবাদি পশু, কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণী খুব কষ্টে রয়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, মঙ্গলবারর (৬ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

তিনি আরো জানান, গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখ রাত থেকে দিনাজপুর জেলার ওপর দিয়ে একটি মৃদু শৈতপ্রবাহ শুরু হয়, যা পরে আশপাশের জেলা ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীতে বিস্তার লাভ করেছে। চলমান শৈতপ্রবাহটি অব্যাহত থাকতে পারে এবং এটি আরো বিস্তার লাভ করতে পারে।

এসআই

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ