হোম > সারা দেশ > রংপুর

৭৬ বস্তা ভেজাল সার আটকের পর ধ্বংস

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিবেশ বিপর্যয়কারী ৭৬ বস্তা ভেজাল জৈব সার ধ্বংস করেছে উপজেলা কৃষি বিভাগ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গ্রামীণ ব্যাংক সংলগ্ন সার ডিলার শাহিন আলমের মালিকানাধীন আল আদিয়াত ট্রেডার্সের গোডাউন থেকে এসব সার জব্দ করা হয়। পরে সারগুলো ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আব্দুল জব্বার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিকুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।

প্রসঙ্গত, এক কৃষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে সার ডিলার শাহিন আলমের মালিকানাধীন আল আদিয়াত ট্রেডার্সের গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেই গোডাউন থেকে ৮৫ বস্তা ভেজাল টিএসপি ও ৭৬ ভেজাল জৈব সার জব্দ করা হয়। ওই সময় ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানাও করা হয়। পরে জব্দকৃত সার পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলে সব সার ভেজাল প্রমাণিত হয়। এর আগেও ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার ধ্বংস করা হয়েছে।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো