হোম > সারা দেশ > রংপুর

ধরলা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র দুই ভাই নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র দুই ভাই নিখোঁজ হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছেন।

নিখোঁজরা হলো মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪) এবং নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬)। তারা আপন দুই ভাই। তাদের পিতা মোহাম্মদ হেলাল উদ্দিন। বাড়ি মোগলহাট বাজার সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে শাওন, সাব্বির এবং তাদের বন্ধু মেহেদী ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা ভেসে যায়। এ সময় বন্ধু মেহেদী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির নিখোঁজ হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা ধরলা নদীতে অভিযান অব্যাহত রেখেছেন।

স্থানীয় মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দুলাল মিয়া জানান, দুপুরে গোসল করতে নেমেই দুর্ঘটনার শিকার হয় নিখোঁজ হয় ওই দুইভাই।

গোবিন্দগঞ্জে মদ্যপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২

তিন দফায় পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

‘শয়তানের নিঃশ্বাসে’ টাকা খোয়ালেন ব্যবসায়ী

নিখোঁজের তিন দিন পর কিশোরের লাশ উদ্ধার

রাজিবপুরে চার বছরেও শেষ হয়নি সেতুর কাজ

পার্বতীপুরে জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

বিএসএফের পুশইন রুখে দিতে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রমেক আইসিইউতে কুকুরের অবাধ বিচরণ, রোগী নিরাপত্তা নিয়ে উদ্বেগ

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি