হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে এনসিপি নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সদস্য ও ফুলবাড়ী উপজেলা যুগ্ম সমন্বয়ক জাকির আহম্মেদকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক আ হ ম শামসুল মুক্তাদির ও সদস্যসচিব (ভারপ্রাপ্ত) ইমরান চৌধুরী নিশাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গণমাধ্যমের বরাতে আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে, যা দলের সুনাম ক্ষুণ্ন করেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আপনাকে দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। একই সঙ্গে আপনাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে দিনাজপুর জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর প্রদানের জন্য নির্দেশ দেওয়া হল।

উল্লেখ্য, অপহরণসহ সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা যুগ্ম সমন্বয়কারী জাকির আহম্মেদের বিরুদ্ধে মামলা করেন এক ব্যবসায়ী।

এমই

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা