হোম > সারা দেশ > রংপুর

চিরিরবন্দরে আত্রাই নদী থেকে অজ্ঞাত দুই লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, (চিরিরবন্দর) দিনাজপুর

দিনাজপুরের সদর ও চিরিরবন্দর উপজেলার শেষ সীমান্তে আত্রাই নদী থেকে ভাসমান দুটি লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন প্রতিদিনের মতোই কাজে বের হলে নদীতে ভাসমান বস্তু দেখে সন্দেহ হয়। পরে আরো লোকজন জড়ো হলে তারা ভাসমান লাশ দুটি ওপরে তুলে স্থানীয় চিরিরবন্দর থানায় খবর দেয়।

ঘটনাস্থলে থাকা চিরিরবন্দর থানার ওসি (তদন্ত) আহসান হাবিব জানান, স্থানীয় লোকজনের সহায়তায় লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। প্রকৃত ঘটনা অজানা। এখন পর্যন্ত লাশের পরিবারের কোনো খবর পাওয়া যায়নি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুতই প্রকৃত কারণ ও পরিচয় জানাতে পারব। স্রোতহীন এমন নদীতে লাশ ভেসে আসার কোনো সুযোগ নেই, পরিকল্পিত কেউ হত্যা করে লাশ ফেলে গেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এসআই

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি