হোম > সারা দেশ > রংপুর

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেলো নবাবগঞ্জের দুই শিক্ষার্থী

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট’স স্কাউট (রাষ্ট্রপতি পদক)’ অর্জন করেছেন দিনাজপুরের নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী নুর তাসিন এবং হালিমা আক্তার। সম্প্রতি রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে বাংলাদেশ স্কাউটস ন্যাশনাল হেডকোয়ার্টার থেকে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

স্কাউটিংয়ের নৈতিকতা, নেতৃত্ব, শৃঙ্খলা, সমাজসেবা ও মানবিক কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাদের এ মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করা হয়।

নবাবগঞ্জ সরকারি পাইলট হাইস্কুলের স্কাউট ইউনিট লিডার আব্দুল মোন্নাফ আহমেদ বলেন, আমাদের দুই শিক্ষার্থী দেশের সর্বোচ্চ স্কাউট সম্মান অর্জন করায় আমরা অত্যন্ত গর্বিত। তাদের এই সাফল্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও উৎসাহিত করবে।

অভিভাবক, সহপাঠী ও উপজেলা স্কাউটস নেতৃবৃন্দ এ অর্জনকে স্বাগত জানিয়ে দুই শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন। এ অর্জন নবাবগঞ্জের জন্য এক গৌরবময় মুহূর্ত বলে মনে করছেন স্থানীয়রা।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু