হোম > সারা দেশ > রংপুর

আগাম আলু উত্তোলন শুরু, দাম নিয়ে শঙ্কা

উপজেলা প্রতিনিধি, বোচাগঞ্জ (দিনাজপুর)

উত্তরের জেলা দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় শুরু হয়েছে আগাম আলু উত্তোলন। মাঠজুড়ে এখন কৃষকদের ব্যস্ত সময় পার হচ্ছে। ভোর থেকেই চলছে আলু তোলা, বাছাই ও বাজারজাত করার প্রস্তুতি।

চলতি রবি মৌসুমে আগাম আলুর উৎপাদন ভালো হওয়ায় বাজারে দাম তুলনামূলক সহনীয় রয়েছে। এতে কৃষকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রবি মৌসুম ২০২৫–২৬ এ উপজেলায় মোট ১৫৫ হেক্টর জমিতে আগাম আলু চাষ হয়েছে।

জাতভিত্তিক আবাদ— গ্রানুলার ২৯ হেক্টর, ডায়মন্ড ৬৯ হেক্টর, কার্ডিনাল ২৩ হেক্টর, কারেজ ৯ হেক্টর, সানসাইন ৭ হেক্টর, বারি আলু(–৮৬) ১ হেক্টর, মিউজিকা ৫ হেক্টর, রোমানিয়া ৭ হেক্টর ও সাগিটা ৫ হেক্টর।

উপজেলার কৃষক বদরুদ্দোজা (বাপন) বলেন, এবার সাগিটা জাতের আগাম আলু ৬ বিঘা জমিতে চাষ করেছি। ফলন ভালো হয়েছে। তবে দাম কিছুটা কম। বর্তমানে কেজিপ্রতি প্রায় ২৩ টাকা দরে বিক্রি করছি। খরচ অনুযায়ী লাভ খুব বেশি হবে না।

আরেক কৃষক জানান, উৎপাদন ভালো হলেও সার, বীজ ও শ্রমিক খরচ বাড়ায় কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা বলেন, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আগাম আলুর ফলন ভালো হয়েছে। কৃষকদের উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের