হোম > সারা দেশ > রংপুর

পার্বতীপুরে ভুয়া পুলিশ আটক

উপজেলা প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর)

দিনাজপুরের পার্বতীপুরে নিজেকে পুলিশের সিনিয়র সাব-ইন্সপেক্টর পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে মোক্তার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই ভুয়া পুলিশ সদস্য পার্বতীপুর পৌরসভার ধুপি পাড়া এলাকায় বসবাস করে আসছিলেন।

মোক্তার হোসেনকে শনিবার গভীর রাতে আটক করা হয়।

ঘটনার দিন নেশাগ্রস্ত অবস্থায় মোক্তার পার্বতীপুর মডেল থানায় প্রবেশ করে কর্তব্যরত পুলিশ সদস্যদের সাথে খারাপ আচরণ করতে থাকেন। পরে থানার ওসির রুমে ঢুকে মাতলামি শুরু করলে পুলিশ তাকে আটক করে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোক্তারকে ২০ দিনের কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা করেন।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এলাকাবাসী এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি