হোম > সারা দেশ > রংপুর

৩৩০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক, সিসি ক্যামেরা জব্দ

উপজেলা প্রতিনিধি, রৌমারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের রৌমারীতে স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ডিভিআর, মনিটর ও মোবাইল ফোনসহ ১৫টি সিসি ক্যামেরা জব্দ করা হয়।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর মাদক উপজেলা নির্বাহী অফিসার, সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিজিবি সদস্যদের সমন্বয় টাস্কফোর্সের যৌথ অভিযানে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারীর জাহের আলী ওরফে ফকির চাঁনের বাড়ি থেকে ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ডিভিআর, একটি মনিটর ও একটি মোবাইল ফোনসহ ১৫টি সিসি ক্যামেরা জব্দ করেন। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার খাটিয়ামারীর আলোচিত মাদক কারবারি খাটিয়ামারীর জাহের আলী ওরফে ফকির চাঁনের স্ত্রী মফিতা বেগম (৩৫) ও বন্দবেড় গ্রামের মৃত জবেদ আলীর ছেলে নিজাম উদ্দিন (৫২)।

রৌমারী উপজেলার নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার বলেন, বেশ কিছু দিন থেকে মাদক কারবার নিয়ে জাহের আলীর নাম শোনা যায়। গ্রেপ্তার এড়াতে তার বাড়িতে বসানো ছিল ১৫টি সিসি ক্যামেরা। যৌথভাবে তার বাড়িতে অভিযান চালিয়ে সিসি ক্যামেরা, মনিটর, ডিভিডি জব্দ করা হয়। একই সাথে তার স্ত্রী ও নিজাম উদ্দিনকে আটক করি। ধৃত আসামি নিজামের ব্যবহৃত ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

রৌমারী থানা ওসি লুৎফর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

বাংলাদেশি জেলের লাশ ভারতে উদ্ধার, ১৯ দিন পর দেশে ফেরত

সাত মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট

৪২ হাজার টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

মাদক নির্মূল ও ফুলবাড়ীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আতিক মুজাহিদের

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

একটা দল ধর্মের নামে রাজনীতি করে : মির্জা ফখরুল

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ডিএসবি সদস্য

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল বোন, দুজনের মৃত্যু

নারীকে মাদক দিয়ে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেয় চার যুবক