হোম > সারা দেশ > রংপুর

আসল ককটেল নাকি নকল,বলতে পারছেনা পুলিশ-এলাকায় আতঙ্ক

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারী সদর উপজেলার গাছবাড়ি বনবিভাগ এলাকার একটি পুকুরপাড় থেকে লাল রঙের টেপে মোড়ানো চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে এসব বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রোববার সকাল ১০টার দিকে টুপামারী গাছবাড়ি বনবিভাগ এলাকার আইজুল ইসলামের পুকুরপাড় থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা মফিজার রহমান বলেন, সকালে হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে ঘটনাস্থলে গিয়ে পুকুরপাড়ে লাল টেপে মোড়ানো চারটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন তিনি। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

টুপামারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মজিবর রহমান বলেন, ককটেল সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। পরে পুলিশ এসে বস্তুগুলো উদ্ধার করে। এ ঘটনায় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আইজুল ইসলামের পুকুরপাড় থেকে লাল রঙের টেপে মোড়ানো চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

তিনি রো বলেন, উদ্ধার করা বস্তুগুলো নিরাপদ স্থানে রাখা হয়েছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে পরীক্ষা করার পর বস্তুগুলোর প্রকৃত ধরন ও ঝুঁকির বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, পরীক্ষা-নিরীক্ষার আগে উদ্ধার করা বস্তুগুলোকে প্রকৃত বোমা বা বিস্ফোরক হিসেবে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এমই

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি

‘মাদক-জুয়ার টানব লাগাম, সবার আগে নিজের গ্রাম’ স্লোগানে পীরগাছায় সমন্বয় সভা

যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতা

মহানগর বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে ‘আ.লীগ পুনর্বাসনের’ অভিযোগ যুবদল নেতার

আ.লীগকে পুনর্বাসনের অভিযোগে দুই পক্ষের মারামারি, পূজা উদযাপন পরিষদের সম্মেলন পণ্ড

বাতিল হওয়া রায় দিয়ে বসতবাড়ি ভেঙে উচ্ছেদের অভিযোগ

হাসিনাকে দেশে আসতে হলে বন্দিচুক্তির মাধ্যমেই আসতে হবে

গঙ্গাচড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

ডিসেম্বরে চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল

ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন, লালমনিরহাট সীমান্তে বিজিবির সতর্কতা