হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুরে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জামায়াতের ক্যাম্পেইন

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুরে গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ এর পক্ষে ক্যাম্পেইন করেছে সৈয়দপুর শহর জামায়াত। সোমবার রাতে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ প্রেসক্লাবের সামনে থেকে এই ক্যাম্পেইন শুরু হয়। এতে সংগঠনটির বিভিন্ন পযার্য়ের নেতাকর্মী অংশ নেন। শহর জামায়াতের আমীর মো. শরফুদ্দিন খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল মুনতাকিম।

ক্যাম্পেইনে আব্দুল মুনতাকিম বলেন, নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। “হ্যাঁ”তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। “হ্যাঁ”তে আপনি নিজে সিল দিন এবং আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদের ভোটকেন্দ্রে নিয়ে আসুন, দেশ পাল্টে দেন। ইনশা আল্লাহ আমরা সবাই মিলে দেশ গড়ার এই সুযোগ নেব।

ক্যাম্পেইনে সৈয়দপুর শহর শাখার সেক্রেটারি ওয়াজেদ আলী, সহকারি সেক্রেটারি আব্দুল মোমেন, উপজেলা যুব বিভাগের সভাপতি রেজওয়ান হাসান, শহর প্রচার সম্পাদক আব্দুস সালামসহ ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান