হোম > সারা দেশ > রংপুর

সাঘাটায় জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

আসন্ন ত্রয়োদর সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা আমির ইউসুফ হোসাইন, সেক্রেটারি আব্দুল গফুর, সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক এনামুল হকসহ দুই উপজেলার নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মনোনয়নপত্র সংগ্রহকালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ বলেন, “আমি সাঘাটা-ফুলছড়ি এলাকার মানুষের ন্যায্য অধিকার, সুশাসন ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশ গ্রহণ করতে আগ্রহী। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে সংসদে তাদের কণ্ঠস্বর তুলে ধরতে চাই।”

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠাই তার মূল লক্ষ্য।

এ সময় উপস্থিত জামায়াত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের সুযোগ পাবে। মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো