হোম > সারা দেশ > রংপুর

আল্লাহকে নিয়ে হিন্দু যুবকের কটুক্তি ঘিরে ডালিয়ায় উত্তেজনা, যে আহ্বান পুলিশের

উপজেলা প্রতিনিধি, জলঢাকা (নীলফামারী)

নীলফামারী জেলার ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭ টার দিকে খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া ১ নম্বর বাজার সংলগ্ন রবিন চন্দ্র রায় ভাস্কর নামে এক হিন্দু যুবক তার ফেসবুক আইডিতে আল্লাহকে নিয়ে চূড়ান্ত আপত্তিকর একটি পোস্ট করে। পোস্টটি ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

উত্তেজনা প্রশমনে ডিমলার পুলিশ প্রশাসন ডালিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। পুলিশ সূত্রে জানা যায় অপরাধীকে আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে।

রবিন চন্দ্র রায় ভাস্করের বাড়ী ডালিয়া ১ নম্বর বাজারের পাশেই। তার পিতা রাজেন্দ্র রায় ভাস্কর এবং মাতা গীতা রাণী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কিছুদিন যাবত এলাকায় ইসকনের তৎপরতা লক্ষ্য করা গেছে। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে হিন্দু-মুসলিম দাঙ্গা বাধানোর সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে তারা রবীনকে দিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে সকলে ধারণা করছেন।

ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ডিমলা থানার অফিসার ইনচার্জ, জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমির মাওলানা মুজিবুর রহমান ও বিএনপির ডিমলা উপজেলা সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন জনগণকে শান্ত থেকে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।

ফজলে এলাহি সবাইকে কোনো উস্কানিতে বিভ্রান্ত হয়ে আইন হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানান।

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে