হোম > সারা দেশ > রংপুর

রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে গণফ্রন্ট প্রার্থীর সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেছেন নীলফামারী-৪ (কিশোরগঞ্জ ও সৈয়দপুর) আসনের গণফ্রন্ট প্রার্থী আবির হোসেন।

মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান।

তিনি অভিযোগ করেন, যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ের মাত্র দশ মিনিট পরে মনোনয়নপত্র জমা দিতে গেলে আমার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।

অথচ বিএনপি’র প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ফটোকপি জমা দিলেও তা গ্রহণ করা হয়েছে, যা স্পষ্ট বৈষম্যের উদাহরণ।

বর্তমান বাংলাদেশে বৈষম্যের কোনো সুযোগ থাকার কথা নয়। সেখানে বিএনপির প্রার্থী ফটোকপি জমা দিয়ে প্রার্থী হতে পারলেও আমার সামান্য দেরি কোনোভাবেই বিবেচনায় নেওয়া হয়নি।

এ বিষয়ে সুষ্ঠু ও ন্যায়সংগত সিদ্ধান্ত কামনা করছি। এ ব্যাপারে নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান মুঠোফোন কল দিলে রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী কর্মসূচি

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ

শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন, ওসি প্রত্যাহার

লালমনিরহাটে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে আখের ব্যাপক উৎপাদন

আমার দেশ-এর প্রতিবেদন প্রকাশের পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি

রৌমারী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ৪০ ঘণ্টা ধরে ৯ বাংলাদেশি আটকা