হোম > সারা দেশ > রংপুর

২৪২ শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে পরিবেশ দূষণমুক্ত, পরিচ্ছন্ন রাখাতে এক যোগে ২৪২ শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্যাম্পাস পরিচ্ছন্নতা ক্যাম্পেইন শুরু করেন।

বুধবার সকালে শিশু নিকেতন স্কুল এন্ড কলেজে আনুষ্ঠানিকভাবে এ অভিযান শুরু করা হয়।

শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বুলবুল আহমেদের সভাপতিত্বে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাবিবুল্লাহ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন, কিশোরগঞ্জ এপি ম্যানেজার সাগর ডি কস্তা প্রমুখ।

প্রতি মাসের ৬ তারিখ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে উদ্যোক্তারা জানান।

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজেন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সহযোগিতায় এ কার্যক্রম শুরু হয়।

এমই

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা