হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ‘ডেভিল হান্ট ফেজ-২’র অভিযানে গ্রেপ্তার ৬৭

রংপুর অফিস

অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন উপজেলা থেকে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

বৃহস্পতিবার রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত বিভাগের আট জেলার বিভিন্ন উপজেলায় চিরুনি অভিযান পরিচালিত হয়। অভিযানে রংপুরে ১, কুড়িগ্রামে ১০, লালমনিরহাটে ১১, নীলফামারীতে ৭, গাইবান্ধায় ১২, দিনাজপুরে ১৫, ঠাকুরগাঁওয়ে ৭ এবং পঞ্চগড় থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

ডিআইজি জানান, গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, হত্যা চেষ্টা, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা বিভিন্ন মামলার আসামি। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

গ্রামবাসীর অর্থসহায়তায় নির্মিত কালভার্টে প্রকল্পের সাইনবোর্ড

সৈয়দপুরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

পাটগ্রাম সীমান্তে উত্তেজনা, বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

বড়পুকুরিয়ায় ফেইস বোনাসের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

কথায় কথায় সংবিধানের দোহাই দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী: মাওলানা আব্দুল হালিম

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

রাজিবপুরে ব্রিজ ভেঙে দুর্ভোগে ৫০ হাজার মানুষ

ট্রাকের চাকায় পিষ্ট মোটরসাইকেলের ৩ আরোহী

ভারতের পাহাড়ি ঢলে ফের বাড়ছে তিস্তার পানি, বন্যার আশঙ্কা

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ারুল সম্পাদক সুজন