হোম > সারা দেশ > রংপুর

ওসমান হাদির মৃত্যুতে পাটগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করার প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রাম পৌর বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ওসমান হাদির মৃত্যুর খবর শোনা মাত্রই পাটগ্রাম শহরে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরঙ্গী মোড় এসে সমাবেশ করে।

পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু পৌর বিএনপির নেতাকর্মীরা সহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট ভারতীয়রা নির্বাচন কে বানচাল করার জন্য ওই হাদীকে গুলি করে হত্যা করেছে তার খুনিকে গ্রেপ্তার করে এই বাংলার মাটিতে ফাঁসি দেওয়া হোক প্রতিটি ঘরে ঘরে হাদি জন্ম নিয়েছে।

হাদি চাঁদাবাজদের বিরুদ্ধে সাহসী কন্ঠস্বর। হাদির উপর হামলাকারী ও খুনিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো