হোম > সারা দেশ > রংপুর

নীলফামারী-২ আসনে ১০ দলীয় জোটের শোডাউন

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারী-২আসনে জামায়াত মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফের পক্ষে বিশাল শোডাউন করেছে ১০ দলীয় জোট।

মঙ্গলবার দুপুরে ডিসি মোড় থেকে একটি বিশাল নির্বাচনি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কৃষিফার্ম শহীদ রুবেল চত্বরে এসে শেষ হয়।

মিছিলটি ডিসি মোড় থেকে শুরু হয়ে নীলফামারী বড় বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটারের দৈর্ঘ্য ছিল।

মিছিলে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, শহর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহকারি সেক্রেটারি এ্যাডভোকেট আনিছুর রহমান আযাদ প্রমূখ।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান