হোম > সারা দেশ > রংপুর

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড তেঁতুলিয়ায়

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড় জেলায় গত এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে পঞ্চগড়েরর তেঁতুলিয়ায়। রোববার সকালে উত্তরের এ উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

গত সাতদিন ধরে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ১১-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গতকাল শনিবার সেখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে এই কয়েকদিন ধরে সকাল থেকে ঝলমলে রোদের দেখা মেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে আসার কারণে আগের চেয়ে তুলনামূলকভাবে একটু বেশি শীত অনুভূত হচ্ছে। এর আগে গত সপ্তাহ ধরেই তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির ঘরে উঠানামা করছে।

এই কয়দিন আকাশে মেঘের আনাগোনা থাকায় সূর্যের প্রখরতা ছিল অনেকটাই কম। গতকাল বিকেল তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, গত কয়েকদিন ধরেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমতে শুরু করেছে। চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের বেশিরভাগ সময়ই কুয়াশার চাঁদরে ঢেকে থাকার কারণে সূর্যের আলো ভূপৃষ্টে কমে আসায় দিনের বেলাতেও হালকা শীত অনুভূত হচ্ছে। সন্ধার পর পরেই গ্রামের হাট বাজার গুলো ফাঁকা হয়ে পড়ছে মানুষ হয়ে পড়ছে ঘরমুখি। এদিকে শীত জনিত নানা রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বয়স্করা হাসপাতাল গুলোতে ভর্তি হচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় প্রায় ৮ হাজার শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

আরো লক্ষাধিক মানুষের জন্যে শীতবস্ত্র চেয়ে মন্ত্রনালয়ে বার্তা প্রেরণ করা হয়েছে বলে জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান জানিয়েছেন।

রংপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল, ৩ দফা দাবিতে সমাবেশ

রেলস্টেশনে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ১ মাসের কারাদণ্ড

ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড

তেলবিহীন দুই সপ্তাহ, থমকে গেছে কুড়িগ্রামের জনজীবন

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি–রপ্তানি শুরু

১৫ ঘণ্টা পর আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

প্রতিমন্ত্রীর সমালোচনা করে ফেসবুকে পোস্ট, কলেজছাত্র আটক

ব্লেন্ডার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে আন্দোলন করছে আট জেলার মানুষ

নীলফামারীতে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারণা, চক্রের সদস্য গ্রেপ্তার